শিরোনাম
সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয়

দৌলতদিয়ায় মসজিদ নির্মাণে মোস্তফা মেটালের ২০ মণ রড প্রদান

স্টাফ রিপোর্টার / ৯২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় যদু ফকির পাড়া জামে মসজিদের নির্মাণ কাজে ২০ মণ রড প্রদান করেছে উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী তার ব্যক্তিগত তহবিল থেকে এ সহায়তা প্রদান করেন।

সোমবার (১১ মে) দুপুরে প্রতিষ্ঠানটির পরিচালক মো. সেলিম মুন্সী মসজিদ কমিটির সভাপতি আব্দুল কালাম ফকির ও মসজিদের ইমাম মোহাম্মদ আলীর কাছে প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের ২০ মণ রড হস্তান্তর করেন।

এ সময় এলাকার সামাজিক কাজের স্বেচ্ছাসেবক সাব্বির হোসেন (সুজন মাস্টার) এলাকাবাসীর পক্ষ থেকে উপস্থিত থেকে মোস্তফা মুন্সীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেলিম মুন্সী বলেন, মসজিদসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে শরিক হতে পারলে আত্মতৃপ্তি অনুভব করি। এ ধরনের কাজে অংশগ্রহণ শুধু দান নয়, সওয়াবেরও অংশীদার হওয়ার সুযোগ সৃষ্টি করে। যতদিন বেঁচে থাকবো, ইনশাআল্লাহ ভালো কাজের সঙ্গেই থাকবো।

উল্লেখ্য, মোস্তফা মুন্সী দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজসহ নানা সামাজিক প্রতিষ্ঠানে নগদ অর্থ ও নির্মাণসামগ্রী সহায়তা দিয়ে আসছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg