শিরোনাম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা

রাজবাড়ী সংবাদ

চরমপন্থীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার / ৩৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর দূর্গম চরে চরমপন্থীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আক্কাছ বেপারী নামের এক আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।

মঙ্গলবার (২১জুন) দুপুরে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি চরে এ ঘটনা ঘটে।

নিহত আক্কাছ বেপারি পার্শ্ববর্তী পাবনা জেলার আমিনপুর উপজেলার ঢালারচর ইউনিয়নের ধারাই গ্রামের মৃত মৈজদ্দিন বেপারীর ছেলে ও ঢালারচর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ ও স্থানীয়দের ধারণা তিনি চরমপন্থী সংগঠনের সাথে জড়িত ছিলেন এবং চরমপন্থীদের আভ্যন্তরীণ কোন্দলে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে তাদের ধারনা।

দেবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা ১২ টার দিকে আক্কাছ আলী তার ইউনিয়নের রাখালগাছি এলাকায় নদীর তীরে অবস্থান করছিল। এ সময় একটি ট্রলারযোগে এসে সশস্ত্র দূর্বৃত্তরা তার উপর হামলা চালায়। তারা আক্কাছ আলীকে এলোপাথাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে পুনরায় ট্রলারযোগে ঘটনাস্থল ত্যাগ করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ঘটনাটি অত্যন্ত দূর্গম এলাকার। খবর পাওয়ার পর লাশ উদ্ধার করার জন্য সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহত আক্কাস আলী নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনের সাথে জড়িত ছিল। আভ্যন্তরীণ দ্বন্দ্বে তাকে চরমপন্থীরা হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg