শিরোনাম
সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয়

গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী মামলা করলেন পৌর ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার / ৪৬৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী মামলা করলেন পৌর ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে

0Shares

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে ঈদের আগের দিন রাতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয়ের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার বিচার দাবী করে উপজেলা ছাত্রলীগ দলীয় কার্যালয়ে আজ বুধবার সকাল ১০টায় সংবাদ সম্মেলন আহবান করে। পাশাপাশি পৌর ছাত্রলীগ পাল্টা কর্মসূচি হিসেবে মামলা প্রত্যাহারের দাবীতে বুধবার সকাল ১০টায় গোয়ালন্দ বাসষ্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসূচি আহবান করে। উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধার ছেলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয় জানান, ঈদের আগের দিন গোয়ালন্দ বাজারে নিজস্ব হৃদয় সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ব্যক্তিগত কার্যালয়ে রাত ৯টার দিকে পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদের নেতৃত্বে বিএনপি পন্থী ২০ থেকে ২৫ জন নেতাকর্মী তার কার্যালয়ে প্রবেশ করে। পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডলের বাসার সামনে পুরাতন ফেস্টুন কেন সরানো হয়েছে জানতে চান। প্রতি উত্তোরে এক ঘন্টার মধ্যে পুনরায় ওই স্থানে ফেস্টুন বসানোর কথা বললে উত্তেজিত সুরে কথা বলে রুম থেকে বের হওয়ার সময় দরজায় ধাক্কা মারে। কেন ধাক্কা মারলো জানতে চাইলেই উত্তেজিত হয়ে টেবিলের গ্লাস, চেয়ার ভাঙচুর করেন। টেবিলে থাকা কলমদানি ছুড়ে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করেন। সুমন নামের এক কর্মী বাধা দিলে তাকে মারধর করে ও টেবিলের ড্রয়ারে থাকা নগদ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। আবির হোসেন আরো বলেন, রাতুল আহমেদ এর বাবা কুব্বাত আলী মন্ডল পৌরসভার ২নম্বর ওয়ার্ড বিএনপির নেতা। বিএনপি নেতার ছেলে পৌর ছাত্রলীগের সভাপতি হয়ে বিভিন্ন অন্যায় কার্যকলাপ করছে। আপাতত কর্মসূচি স্থগিত হলেও তিনি এ ঘটনার সুষ্ঠ বিচার এবং শাস্তির দাবী করেন। অভিযোগ প্রসঙ্গে গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ বলেন, মেয়রের বাসার সামনে টানানো ফেস্টুন আমাকে না জানিয়ে সরিয়ে আবির হোসেন রিদয়ের ফেস্টুন স্থাপন করে। কেন সেটি সরানো হয়েছে তা জানতে তার কার্যালয়ে যাই। এ নিয়ে প্রশ্ন করলে পুনরায় স্থাপনের কথা বললে আমরা ফিরে আসি। এরপরই শুনতে পাই তার কার্যালয় ভাঙচুর করা হয়েছে এবং সেটার জন্য আমাদের দায়ী করা হয়েছে। যদি কোন বিষয় আলোচনা সাপেক্ষে সমাধান হয় সেখানে ভাঙচুর কেন হবে? আর প্রধানমন্ত্রীর ছবি ও টেবিল ভাঙচুরের কথা বলা হয়েছে যা আমরা জানিইনা। এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ব্যক্তিগত কার্যালয় হামলা ও ভাঙচুরের ঘটনায় ঈদের পরদিন রাতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয় বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ বলেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদকের কার্যালয়ে যে ঘটনাটি ঘটেছে তা দুঃখজনক। পরবর্তীতে উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের পৃথক কর্মসূচি আহবান করায় আমরা অনাকাঙ্খিত ঘটনা এড়াতে মঙ্গলবার রাতে দলীয় কার্যালয়ে উপজেলা এবং পৌর আ.লীগের নেতৃবৃন্দকে নিয়ে জরুরি বৈঠকে বসি। বৈঠকে উভয় পক্ষের কর্মসূচি স্থগিত ও উপজেলা আ.লীগের সহসভাপতি মো. মামুন-অর রশিদকে আব্বায়ক করে ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি তিন দিনের মধ্যে রিপোর্ট পেশ করবেন। এতে যে দোষি সাব্যস্ত হবেন তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে। এমনকি সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত গোয়ালন্দে ছাত্রলীগের সকল ধরনের কর্মকান্ড স্থগিত করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg