শিরোনাম
সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয়

গোয়ালন্দে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

Lutfor Rahman / ২০৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্সে রুমে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আহমেদ তিথি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান,
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ কাদের শেখ, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সামাদ মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা খোকোনুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন প্রমূখ।

এসময় জাতীয় দিবস দুটি সফল করার জন্য বিভিন্ন কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়। এছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।

প্রস্তুতিসভায় উপস্থিত প্রতিনিধিবৃন্দের মতামতের ভিত্তিতে শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস, বিজয় মেলা ও নাট্য প্রতিযোগিতা ব্যাপক উৎসাহ উদ্দীপণা ও যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহিত হয় এবং দিবসটি সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে উদযাপন কমিটির ব্যাপারে আলোচনা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg