শিরোনাম
গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা রাজবাড়ী ও গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা-হেরোইনসহ ৫ জন আটক ১ যুগ পর গোয়ালন্দে ফিরছেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা তুঙ্গে গোয়ালন্দে ৩৯০টি স্বাস্থ্যসম্মত টয়লেট বিতরণে আবেদন আহ্বান, অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন মেয়াদের সাজা দৌলতদিয়ায় চোরাই মালামাল ও বিদেশি মদ উদ্ধারের ঘটনায় বিএনপি নেতাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে দুই মামলা

গোয়ালন্দে ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দেয়া হলো

স্টাফ রিপোর্টার / ৫৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২০

0Shares

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নদী ভাঙ্গন কবলিত দৌলতদিয়া এবং দেবগ্রাম ইউনিয়নের তিন শতাধিক অসহায় ভূমিহীন পরিবারের মাঝে সরকারী ১নং খতিয়ান ভুক্ত খাস জমি বরাদ্দ দেয়া হয়েছে ।
আজ ১২ আগষ্ট বুধবার গোয়ালন্দ সহকারী কমিশনার (ভূমি) কার্ষালয়ে দৌলতদিয়া এবং দেবগ্রামের নদী ভাঙ্গনে বাড়িঘর বিলিন হয়ে যাওয়া অসহায় ভূমিহীন তিন শতাধিক পরিবারের মাঝে ৫ শতাংশ করে খাস জমি স্থায়ী বরাদ্দ দেওয়া হয়েছে । প্রথম ধাপে ৫৪ জন পরিবারের মাঝে জমির দলিল হন্তান্তর করা হয়। পর্যায় ক্রমে তালিকা ভুক্ত বাকি পরিবারের মাঝে জমির দলিল দেওয়া হবে । সরেজমিনে তদন্ত করে প্রকৃত নদী ভাঙ্গন ভূমিহীন পরিবার দেখে তালিকা প্রনায়ন করা হয় ।
দেবগ্রাম ইউনিয়নের কাউয়াজনি গ্রামের নদী ভাঙ্গনে নিশ্ব:বৃদ্ধা মোছা. কাজলি বেগম (৬০) বলেন , স্মামীর ভিটা টি গত বছর পদ্মা নদীর ভাঙ্গনে চলে গেছে । নিজের কোন জমি না থাকায় প্রায় এক বছর হাইস্কুলের বারান্ধায় ছেলে মেয়ে নিয়ে জীবন যাপন করছি । সরকারী খাস জমি পেয়ে আনন্দে চোখের পানি ফেলে। তিনি ঘর না থাকায় সরকারি একটি ঘরের দাবি করেন ।

দৌলতদিয়া ইউনিয়নের ঢল্লাপাড়া গ্রামের মো. আ. রশিদ শেখ বলেন, নদী ভাঙনে বাড়িঘর বিলিন হয়ে গেছে। নিজের কয়েক বিঘা জমি ছিলো চাষাবাদ করে খেতাম, নদী গর্ভে তাও চলে গেছে । এখন নিজের মাথা গোজার ঠাই টুকু নেই । দৌলতদিয়া বাস টার্মিনালের পাশে ছাপড়া ঘর তুলে রয়েছি । নিজের জমি না থাকায় ঘর বাড়ি তুলতে পারছি না । সরকারি খাস জমি পেয়ে এখন কোন রকম ঘরবাড়ি তুলে থাকতে পারবো ।
গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুলাহ আল মামুন বলেন ,নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তো প্রকৃত ভূমিহীনদের তালিকা করে বাড়িঘর উত্তোলনের জন্য সরকারি খাস খতিয়ান থেকে ৫ শতাংশ করে জমি স্থায়ী বরাদ্দ দেওয়া হচ্ছে । পর্ষায়ক্রমে আরো তালিকা করা হবে । কেও ভুমিহীন থাকবে না । যাদের ঘর নেই তাদের কেও সরকারী ঘরের ব্যবস্থা করা হয়েছে।

সাইফুর রহমান পারভেজ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg