শিরোনাম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা

গোয়ালন্দে চোরাই অটোরিক্সাসহ গ্রেপ্তার-২

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৪০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে একটি চোরাই অটো রিক্সাসহ উজ্জ্বল হাওলাদার ও ফেলা খাঁ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৮ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম।

গ্রেপ্তারকৃত আসামি- মোঃ উজ্জ্বল হাওলাদার (৩৮) গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দুদু খান পাড়া গ্রামের মৃত শাজাহান হাওলাদারের ছেলে। একই ইউনিয়নের ভুলাই মাতাব্বর পাড়া গ্রামের মৃত দুলাল খাঁর ছেলে ফেলা খাঁ (২৬)।

এজাহার সূত্রে জনা গেছে, গতকাল সোমবার দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাত্রীকালীন ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাহাদুরপুর এলাকার বদিউজ্জামান পাড়া গফুর মন্ডল এর বাড়ি সংলগ্ন পাঁকা রাস্তার উপর কতিপয় লোকজন অজ্ঞাত স্থান থেকে চুরি করিয়া একটি ব্যাটারি চালিত পুরাতন অটো রিক্সা চালাইয়া নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে বিষয়টি অফিসার ইনচার্জকে জানিয়ে তাহার নির্দেশক্রমে আমি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌছাইয়া দেখি ৩জন ব্যক্তি একটি রিক্সা নিয়া চালাইয়া যাইতেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বর্ণিত ব্যক্তিগন দৌড়ে পালানোর চেষ্টাকালে সংগীয় ফোর্সের সহায়তায় ২জন ব্যক্তিকে আটক করা হয় এবং অপর এক জন পালিয়ে যায়।

এ সময় তাদের কাছ থেকে একটি ব্যাটারি চালিত তিন চাকা বিশিষ্ট পুরাতন অটো রিক্সা, যাহার মূল্য অনুমান পঞ্চান্ন হাজার টাকা, একটি লোহার তৈরী প্লাষ্টিকের হাতল যুক্ত কাটার, যাহার গায়ে ইংরেজিতে ১৮ ইঞ্চি ও ৪৫০ লেখা আছে, একটি ১০ ইঞ্চি লম্বা সিলাই রেন্স, একটি ০৮ ইঞ্চি লম্বা প্লাস, একটি ১০ ইঞ্চি লম্বা স্ক্রু ড্রাইভার উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

https://domainauthority.web.id/check-da-pa-bulk/

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg