শিরোনাম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা

গোয়ালন্দে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪১৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

0Shares
স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দে ৫০০ পিস ইয়াবাসহ আলামিন সরদার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার।
গ্রেপ্তারকৃত আলামিন সরদার (২৬) রাজবাড়ী জেলার সদর থানার বড় চর বেনীনগর মেছোঘাটা এলাকার মো. আরমান সরদারের ছেলে।
এর আগে বৃহস্পতিবার (২৭ জুলাই) দিনগত রাত পৌনে সাতটার দিকে গোয়ালন্দঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারীজ এর সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর দিয়ে মাহেন্দ্র গাড়ী যোগে রাজবাড়ী যাওয়ার সময় মাদক ব্যবসায়ী আলামিন সরদারকে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg