শিরোনাম
রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে দৌলতদিয়ায় ৪২ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

গোয়ালন্দে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অপরাধে নান্নু স্টোরকে জরিমানা

স্টাফ রিপোর্টার / ২৮০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার হামিদ মৃধা হাট এলাকায় জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মেসার্স নান্নু স্টোর নামক একটি প্রতিষ্ঠানে প্রায় ১ হাজার ৮০০ লিটার জ্বালানি তেলের অবৈধ মজুদ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
পরে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ২০(১) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান জানান, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg