শিরোনাম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা

এএসআইকে চড় মারা সেই ওসি ‘প্রত্যাহার’

স্টাফ রিপোর্টার / ৬৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২০

0Shares

বরগুনার বামনায় শত শত মানুষের সামনে  এএসআইকে চড় মারা সেই ওসিকে বামনা থানা থেকে সরিয়ে বরগুনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম।

এএসপি মফিজুল ইসলাম বলেন, ওই এএসআইকে অন্য স্থানে পদায়নের জন্য থানা থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, রোববার (৮ আগস্ট) রাত ১১টার দিকে ভুক্তভোগী ওই এএসআইকে বরগুনার পুলিশ লাইনে সংযুক্ত হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর পরপরই পুলিশ লাইনে সংযুক্ত হওয়ার জন্য দাফতরিক কাজকর্ম থেকে শুরু করে নিজের ব্যাগ-বোস্কা গোছানোর প্রস্তুতি শুরু করেন তিনি।

এ বিষয়ে ভুক্তভোগী ওই সহকারী উপপরিদর্শক (এএসআই) বলেন, ‘গতকাল রাতে পুলিশ লাইনে সংযুক্ত হওয়ার জন্য আমাকে আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশ দিয়েছেন। এজন্য আমি পুলিশ লাইনে সংযুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছি। তবে কেন বা কী কারণে আমাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে তা আমি এখনও অবগত নই।’

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম বলেন, আমরা ভুক্তভোগী ওই এএসআইকে একটি সুন্দর পরিবেশে কাজ করার সুযোগ করে দিতে চাই। এই মুহূর্তে তার বামনায় কাজ করার অনুকূল পরিবেশ নেই। তাই তাকে আমরা বামনা থানা থেকে সরিয়ে বরগুনা পুলিশ লাইনে সংযুক্ত করেছি। খুব অল্প সময়ের মধ্যে তাকে আবারও অন্যত্র পদায়ন করা হবে। এই পদায়নে যতটুকু সময় লাগবে ততক্ষণ তিনি বরগুনা পুলিশ লাইনে সংযুক্ত থাকবেন।

উল্লেখ্য, কক্সবাজারে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদের মৃত্যুর পর গ্রেফতার ও কারাবন্দি শাহেদুল ইসলাম সিফাতের মুক্তির দাবিতে শনিবার (৮ আগস্ট) মানববন্ধন পণ্ড করার সময় কর্তব্যরত ওই এএসআইকে চড় মারেন বরগুনার বামনা থানার ওসি মো. ইলিয়াস হোসেন।

চড় মারার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বামনা থানার ওসি মো. ইলিয়াস হোসেনের সমালোচনা করেন অসংখ্য মানুষ।

সোর্স- বিডিপ্রেস এজেন্সি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg