শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

আজ থেকে ২য় ধাপে একাদশে ভর্তির আবেদন, চলবে বুধবার পর্যন্ত

স্টাফ রিপোর্টার / ৪৭৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২০

0Shares

প্রথম ধাপে সিলেকশন না পাওয়া এবং আবেদন করতে না পারা ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ শুরু হয়েছে সোমবার থেকে। এই আবেদন গ্রহণ চলবে ২রা সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।

যেসব শিক্ষার্থী প্রথম পর্যায়ে কলেজ সিলেকশন পেয়েও ভর্তি নিশ্চিত করেনি এবং যেসব শিক্ষার্থী আবেদন করা কোনো কলেজেই সিলেকশন পায়নি, তারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে।

দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন ৫ই সেপ্টেম্বর থেকে ৬ই সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। শিক্ষার্থী সিলেকশন নিশ্চায়ন না করলে ২য় পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল হবে।

এছাড়া, একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমে প্রথম পর্যায়ের মাইগ্রেশন এবং দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ হবে ৪ঠা সেপ্টেম্বর। করোনার কারণে অনিশ্চয়তার মুখে পড়া ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয় গত ৯ই আগস্ট। ১৫ই সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে ভর্তি কার্যক্রম।

এদিকে, সারাদেশে ৭ হাজার ৪৭৪টি সরকারি-বেসরকারি কলেজ মিলিয়ে একাদশ শ্রেণিতে ২৫ লাখ আসন রয়েছে। আর ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থী রয়েছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg