শিরোনাম
পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ

রাজবাড়ীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৫৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সজীব হোসেন (৪২)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে  অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত সজীব হোসেন রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল ধুঞ্চি গ্রামের নাজিবুর রহমানের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি চৌকস দল। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সজীব হোসেনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের আরও জানায়, তার বিরুদ্ধে ফরিদপুর জেলার মধুখালী থানায় ২৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখের একটি মাদক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় আরও একটি মাদক মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজীব হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg