শিরোনাম
রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ রাজবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দৌলতদিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা

নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান

স্টাফ রিপোর্টার / ৩২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ভূমি নামজারির জন্য সরকার নির্ধারিত ফি ১ হাজার ১৭০ টাকা। এর অতিরিক্ত অর্থ দাবি করা হলে বিষয়টি সরাসরি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-কে জানানোর আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জনসাধারণের অবগতির জন্য এ তথ্য জানায় গোয়ালন্দ উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নামজারি সংক্রান্ত সেবা গ্রহণের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়ের কিছু অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে উপজেলাবাসীকে সতর্ক করে জানানো হয়েছে, নামজারির জন্য নির্ধারিত ফির বাইরে কোনো অর্থ দেওয়ার প্রয়োজন নেই।

কেউ অতিরিক্ত ফি দাবি করলে বা এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন হলে বিষয়টি সরাসরি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-কে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান বলেন, নামজারি সংক্রান্ত সেবা গ্রহণের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত কোনো অর্থ দেওয়ার প্রয়োজন নেই। অতিরিক্ত অর্থ দাবি করা হলে বিষয়টি সরাসরি আমাকে জানাতে পারেন।

তিনি আরও জানান, সাধারণ মানুষের জন্য তাঁর দরজা সবসময় খোলা রয়েছে। ভূমি সেবা গ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং হয়রানি বন্ধে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg