শিরোনাম
রাজবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দৌলতদিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা ডেঙ্গুর বিপদচিহ্ন চিহ্নিত করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ রাজবাড়ী জেলা প্রশাসনের দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন নাব্যতা সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, মহাসড়কে দীর্ঘ যানজট গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় অগ্রগতি, অবকাঠামো সমস্যার সমাধানের আশ্বাস রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসকদের হাজিরায় কড়াকড়ি, দেরি হলেই শোকজ গোয়ালন্দে প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন, বাড়ছে অবৈধ সার বিক্রির অভিযোগ পাংশায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বসতবাড়ি পুড়ে ছাই পদ্মায় তীব্র স্রোত, জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৩ দিন ধরে ফেরি বন্ধ ঝুঁকি নিয়ে নৌকা-স্পিডবোটে নদী পারাপার, চরম দুর্ভোগে যাত্রী ও চালকেরা

রাজবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার / ৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের বিরুদ্ধে দেশব্যাপী আগুন-সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের নির্দেশনায় সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক ও সাধারণ সম্পাদক প্যারিস হোসেনের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও বড় বাজার এলাকা প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় সদর উপজেলা ছাত্রদলের সহসভাপতি পারভেজ শিকদার, রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর খান রনিসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্যারিস হোসেন বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনগুলো আগুন-সন্ত্রাসের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে বলে তারা মনে করেন। তার দাবি, রাজবাড়ীর দৌলতদিয়াসহ দেশের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াওয়ের ঘটনা ঘটছে।

তিনি বলেন, এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজবাড়ী জেলা ছাত্রদল রাজপথে সক্রিয় রয়েছে। তারই প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করা হয়েছে। জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের নেতৃত্বে তারা রাজপথে ছিলেন, আছেন এবং থাকবেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg