শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসকদের হাজিরায় কড়াকড়ি, দেরি হলেই শোকজ গোয়ালন্দে প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন, বাড়ছে অবৈধ সার বিক্রির অভিযোগ পাংশায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বসতবাড়ি পুড়ে ছাই পদ্মায় তীব্র স্রোত, জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৩ দিন ধরে ফেরি বন্ধ ঝুঁকি নিয়ে নৌকা-স্পিডবোটে নদী পারাপার, চরম দুর্ভোগে যাত্রী ও চালকেরা কালুখালীতে সালেহা সামাদ হাসপাতালে মোবাইল কোর্ট, মালিককে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে এসআরবি-১০-এর অভিযানে আগ্নেয়াস্ত্র ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার, আকাশ গ্রেপ্তার রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের আকস্মিক পরিদর্শন কালুখালীতে নৌকাবাইচ ও গ্রামীণ মেলার সমাপ্তি

রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসকদের হাজিরায় কড়াকড়ি, দেরি হলেই শোকজ

স্টাফ রিপোর্টার / ২৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ী ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসকদের কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি ও নির্ধারিত সময় পর্যন্ত দায়িত্ব পালন নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। টানা তিন দিন নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি হাসপাতালের কিছু চিকিৎসক নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত হচ্ছেন না এবং দায়িত্ব পালনের সময় শেষ হওয়ার আগেই কর্মস্থল ত্যাগ করছেন। এতে রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিতি বিধিমালা, ২০১৯-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে আদেশে উল্লেখ করা হয়।

নির্দেশনা অনুযায়ী, হাসপাতালের সব কনসালটেন্ট, মেডিকেল অফিসার সহকারী সার্জন এবং ইমার্জেন্সি মেডিকেল অফিসারকে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে।

চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে দৈনিক হাজিরা রেজিস্টারের পাশাপাশি বায়োমেট্রিক হাজিরা নিয়মিত পর্যালোচনা করা হবে। কোনো চিকিৎসক পরপর তিন দিন নির্ধারিত সময়ে কর্মস্থলে আসা-যাওয়া না করলে তাকে শোকজ করা হবে। শোকজের জবাব সন্তোষজনক না হলে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হবে।

চিকিৎসকদের হাজিরা ও বায়োমেট্রিক উপস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারকে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের নিরবচ্ছিন্ন ও যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার স্বার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর করা হয়েছে এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের তা যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, রোগীদের যথাযথ ও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই চিকিৎসকদের সময়মতো কর্মস্থলে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।

হাজিরা রেজিস্টার ও বায়োমেট্রিক পদ্ধতিতে নিয়মিত উপস্থিতি পর্যবেক্ষণ করা হবে। কেউ নিয়মিত দেরিতে আসা কিংবা নির্ধারিত সময়ের আগে কর্মস্থল ত্যাগ করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg