শিরোনাম
আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ রাজবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার / ১১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের অভিযোগ তুলে এর প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গোয়ালন্দে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদ জানান।

মিছিলে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা যুবদলের সদস্যসচিব সানোয়ার আহমেদ সানু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবু সাইদ মন্ডল।

এ ছাড়া উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম খান সলিম ও সাধারণ সম্পাদক শাহিন মৃধা, দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ইসলাম মন্ডল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মোল্লা বাবু, ছোটভাকলা ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজ হোসেন ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত মোল্লা ও সাংগঠনিক সম্পাদক হেলাল সরদার, পৌর যুবদলের সদস্যসচিব কামরুজ্জামান কামরুল, পৌর ছাত্রদলের সভাপতি আজিম ইসলাম, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিফাত সরদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল শেষে গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে। রাজনৈতিক কর্মসূচির নামে যাতে জননিরাপত্তা বিঘ্নিত না হয়, সে বিষয়েও তিনি সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জনগণের জানমাল ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো সোচ্চার থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg