শিরোনাম
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার

গোয়ালন্দে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকার করায় ৫ জেলেকে জেল-

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৫১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দে ইলিশের প্রজনন মৌসুমে ২৫ অক্টোবর পর্যন্ত নদীতে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু এ বিধিনিষেধ উপেক্ষা করে পদ্মায় মা ইলিশ ধরার অপরাধে ৫ জেলেকে ৫দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

এসময় তাদের কাছ থেকে ৩টি নৌকা, ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা ইলিশ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৪ অক্টোবর) বিকালে গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযানে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। পদ্মা নদীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সন্ধার দিকে ৫ জনকে নৌকা ও অবৈধ জাল সহ আটক করা হয়।

এসময় তাদেরকে মৎস্য সংরক্ষন আইনে দন্ডবিধি ১৮৬০ এর (১৬৮) ও (১৮৮) ধারায় ৫ জেলেকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
তাদের কাছ থেকে পাওয়া কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট মো. রফিকুল ইসলাম জানান, মা ইলিশ রক্ষা ও সংরক্ষণ আইন না মানায় ৫ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে ৫ দিনের জেল প্রদান করা হয় এবং জব্দকৃত ৫ কেজি জাটকা ইলিশ স্থানীয় মাদ্রাসায় দেয়া হয় এবং ৪০ মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।

অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ, দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজমুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg