শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

গোয়ালন্দ শিশু সংসদের শাখা কমিটিসমূহের অভিষেক-২০২১ অনুষ্ঠিত –

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪১১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দে ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘গোয়ালন্দ শিশু সংসদ’ এর নব গঠিত শাখা কমিটিসমূহের অভিষেক অনুষ্ঠান-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০অক্টোবর) সন্ধ্যার দিকে দৌলতদিয়া রেস্টহাউজ সংলগ্ন কেয়ার হোটেল এন্ড রেস্টুরেন্টে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.মোস্তফা মুন্সি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ শিশু সংসদের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা এবং কিশোরগঞ্জ কুলিয়ারচর এর সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মোশারফ প্রামানিক, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর চৌধুরী, শিশু সংসদের সহ প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মো. সোহেল রানা, মো. সেলিম খান, গোয়ালন্দ শিশু সংসদের প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম প্রমূখ।

অভিষেক অনুষ্ঠানে গোয়ালন্দ শিশু সংসদের চেয়ারম্যান সাবিত বিন রাসেল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ আয়নাল আহসানের সঞ্চালনায় আগত অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা ও নব গঠিত সকল ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ করে নেন সংগঠনের অনন্য সদস্যগণ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg