শিরোনাম
দৌলতদিয়ায় নৌ পুলিশের উপস্থিতিতেই ‘ফানি ভিডিও’র নামে টাকা দাবির অভিযোগ, নৌ ওসি বললেন ‘দায়িত্ব আমাদের না’ রাজবাড়ী ডিবির ওসি মফিজুল ইসলাম পেলেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে অতিরিক্ত ওজনের যানবাহনের বিরুদ্ধে অভিযান, ৪ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী

গোয়ালন্দ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন-

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গোয়ালন্দ উপজেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে আহবায়ক হিসেবে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর ১নং ওয়ার্ডের ৫বারের কাউন্সিলর মো.নিজাম উদ্দিন শেখ এবং সদস্য সচিব হিসেবে মোশারফ হোসেন মৃধা ‘কে নির্বাচিত করা হয়েছে।

গত ১৮ অক্টোবর জেলা বিএনপির আহবায়ক কমিটির প্যাডে রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী ও সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম-এর যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন করেন।

কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে শহিদুল ইসলাম বাবলু,মোঃ আউব আলী খান,মোঃ আমজাদ হোসেন, মোঃ সেলিম খান সলিম,রাজ্জাক প্রামানিক,মোক্তার হোসেন বেপারী ও মোঃ আনোয়ার হোসেনকে নির্বাচিত করা হয়েছে। সদস্য নির্বাচিত করা হয়েছে ৩২ জনকে।

আহবায়ক কমিটিকে আগামী ১ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠনের জন্য সময় দেয়া হয়েছে।

মো. নিজাম উদ্দিন শেখ, তারেক রহমান, বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর এবং কেন্দ্রীয় বিএনপি-র সহ-সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রিংকুকে ধন্যবাদ জানিয়ে বলেন,
গোয়ালন্দ উপজেলা বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে নতুন এই আহবায়ক কমিটি কাজ করে যাবে। খুব শীঘ্রই প্রতিটা ইউনিয়ন কমিটি গঠন করে দলকে শক্তিশালী করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg