শিরোনাম
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার

মহাসড়কে ঝুকিপূর্ণ শুভেচ্ছা গেট, যেকোনো সময় আছড়ে পরে ঘটতে পারে দুর্ঘটনা –

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৭৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনের জন্য তৈরি করা হয়েছিল নেতাকর্মীদের শুভেচ্ছা গেট।গত (১৬ অক্টোবর) সম্মেলন শেষ হয়েছে, তবে অপসারণ  করা হয়নি গেট।
গত রবিবারের ঝরো বাতাসে বিভিন্ন জায়গায় গেট ঝুকে যাওয়া সহ ভেঙ্গে পরেছে। তাতেও যেন নজর দিচ্ছেন না কেউ।ঝুকে যাওয়া গেট দিব্বি এখনও দারিয়ে আছে ঝুকি নিয়েই। যেকোন সময় মহাসড়কে আছড়ে পরে ঘটতে পারে দুর্ঘটনা।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সরেজমিন দৌলতদিয়া ঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর পর্যন্ত ঘুরে দেখা যায়, মহাসড়কের প্রায় ১১ কিলোমিটার জুড়ে অর্ধশতাধিক গেট রয়েছে। প্রায় সবগুলো গেট কোন একদিক ঝুকে গেছে। গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে অবস্থিত কয়েকটি গেটের অবস্থা একেবারেই খারাপ যেকোন সময় হালকা বাতাসেই আছড়ে পরতে পারে মহাসড়কে।

ঝুকে যাওয়া গেটের ছবি তোলার সময় এক ব্যক্তিগত গাড়ির চালক আমজাদ হোসেন তার গাড়ি থামিয়ে বলেন, গোয়ালন্দ মোড় থেকে গোয়ালন্দ বাজার পর্যন্ত যেভাবে গেটগুলা ঝুকিপূর্ণ হয়ে আছে তাতে করে হালকা বাতাসেই আছড়ে পরবে মহাসড়কে। আর এতে করে গেটের নিচে পরে গাড়িগুলো বড় ধরনের দুর্ঘটনায় পড়তে পারে এবং হতে পারে প্রান হানী।

এব্যাপারে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ জানান, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগ কে গেট অপসারণের নির্দেশ প্রদান করা হয়েছে। দুই একদিনের মধ্যেই সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে গেট গুলা নিজ দ্বায়িত্বে অপসারণ করে নিতে বলা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg