শিরোনাম
রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ

বালিয়াকান্দিতে অফিসের ছাদের পলেস্তর ধসে তিন নারী আহত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪১৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের পরিত্যক্ত ভবনের ছাদের পলেস্তর ভেঙে গুরুতর আহত হয়েছেন তিন নারী। এ ঘটনায় ঐ ভবনে থাকা আরো পাঁচটি সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিসহ মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আসা নারী প্রশিক্ষণার্থীরা চরম আতংকে রয়েছে।

আহত নারীরা হলেন- বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামের গওছেল আজমের স্ত্রী ফিরোজা খাতুন (২৫), মোয়াজ্জেম খানের স্ত্রী কহিনুর বেগম (৩০) ও বাবুলতলা গ্রামের মিনা আক্তার (২০)। আহতদের মধ্যে মিনা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। আর অন্য দুজন এখনও চিকিৎসা গ্রহণ করছেন। এরা তিনজনই মহিলা বিষয়ক অধিদপ্তরের আধুনিক দর্জি বিজ্ঞান প্রশিক্ষণের শিক্ষার্থী।

রোববার (১৭ অক্টোবর) দুপুরে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরিত্যক্ত এই কোর্ট বিল্ডিংয়ে মহিলা বিষয়ক ছাড়াও উপজেলা পরিসংখ্যান, শিক্ষা প্রকৌশলী, দারিদ্র বিমোচন ও সেটেলমেন্ট অফিস রয়েছে। জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন এরা সরকারি কাজ করে যাচ্ছেন।

সরেজমিন গিয়ে দেখা যায়, মহিলা বিষয়ক অধিদপ্তরের পুরো অফিসের ছাদেই ফাটল ধরেছে। খসে পড়ছে পলেস্তর। প্রশিক্ষণ কক্ষে গিয়ে দেখা যায় ছাদের পলেস্তর খুলে মেঝেতে পড়ে আছে। ভয়ে কেউ কক্ষে প্রবেশ করছে না। প্রশিক্ষণার্থী নারীরা অফিসের বারান্দাতে সারিবদ্ধ ভাবে বসে আছে। মহিলা বিষয়ক কর্মকর্তা আহত তিন নারীর চিকিৎসা নিয়ে ব্যস্ত রয়েছেন।

মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন বলেন, দীর্ঘ দিন ধরেই আমরা এই ঝুঁকিপূর্ণ ভবনে ঝুঁকি নিয়ে কাজ করছি। বিষয়টি বেশ কয়েকবার কর্তৃপক্ষকে বলেছি। আজ সকালে প্রশিক্ষণ চলাকালীন সময়ে ছাদের পলেস্তর ভেঙে প্রশিক্ষণার্থীদের মাথার উপর পড়ে। এতে তিনজন মারাত্বক আহত হয়েছেন। তবে আশার কথা হলো উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ স্যার আমাদের দ্রুতই এখান থেকে অন্য জায়গাতে নিয়ে যাবেন বলে জানিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান বলেন, ঘটনাটি শোনার পরই আমি দ্রুত ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছি। খুব দ্রুতই তাদেরকে নিরাপদ জায়গাতে সরিয়ে আনা হবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আবুল কালাম আজাদ বলেন, কোর্ট বিল্ডিংটি অন

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg