শিরোনাম
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে দুর্গাপূজায় মন্ডপের নিরাপত্তায় আনসার বাহিনীর টহল

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৩৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ী জেলায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজায় রাজবাড়ী জেলার ০৫ টি উপজেলায় মোট ৪৪৫ টি পূজামণ্ডপের জন্য ৬০ টি মোবাইল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ৬৯০ জন সশস্ত্র আনসার নিয়োজিত রয়েছেন।

তারা ১১অক্টোবর হতে ১৫ অক্টোবর পর্যন্ত মোট ০৫ দিন পূজামণ্ডপের আইন-শৃংখলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।

রাজবাড়ী জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জামান গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে জানান, পূজা মন্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা ও কোভিড-১৯ বিষয়ে সাস্থ্য বিধি মানতে প্রতিটি মন্ডপে টহল ডিউটির মাধ্যমে মাস্ক পরিধান বাধ্যতামুলক করতে এবং পূজামন্ডপের নিরাপত্তায় আনসার ও ভিডিপির সদস্যরা সার্বক্ষণিক দিনরাত দুইটি শিফটে দায়িত্বপালন করছেন।

তিনি আরো জানান, প্রতি শিফটে ০৬ জন সশস্ত্র আনসার ২০ টি পূজামণ্ডপের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে এবং প্রতি স্ট্রাইকিং ফোর্সের তিনটি টিমের জন্য একটি করে কুইক রেসপন্স টিম প্রস্তুত থাকবে যাতে করে যেকোন কঠিন পরিস্থিতিতে দ্রুত মোকাবেলা করা সম্ভব হয় এবং কোন দূস্কৃতকারী যেন কোন অপকর্ম না করতে পারে সেজন্য আনসার বাহিনী সর্বদা প্রস্তুুত রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

পরিদর্শনকালে গোয়ালন্দ উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক জসিম উদ্দিন আরো জানান আমার উপজেলায় ২৩ টি পুজা মন্ডপের নিরাপত্তায় ৩ টি টহল টিম এবং একটি কুইক রেসপন্স টিম কাজ করে যাচ্ছে। আশাকরি বিসর্জন না হওয়া পর্যন্ত আমরা মন্ডপের নিরাপত্তায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবো।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg