শিরোনাম
দেড় মাস পর ধাওয়াপাড়া–নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু দৌলতদিয়া যৌনপল্লীতে তরুণীকে নির্যাতন ও জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে দুইজনের যাবজ্জীবন গোয়ালন্দে শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা দৌলতদিয়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতারা দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রির অভিযোগ, পালিয়ে রক্ষা পেল ১৬ বছরের কিশোরী রাজবাড়ীতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম পাংশায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রুহুল আটক গোয়ালন্দে গাঁজাসহ আটক মজনুর ১৪ দিনের কারাদণ্ড

পাংশায় ফুটপাত ব্যবসায়ীদের দখলে পৌর সড়ক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫১২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর পাংশা পৌর সড়ক দিন দিন চলে যাচ্ছে ফুটপাত ব্যবসায়ীদের দখলে। এতে সৃষ্টি হচ্ছে যানযট। চরম ভোগান্তিতে পথচারীরা।

পাংশা পৌর সভার প্রধান সড়ক দিন দিন চলে যাচ্ছে ফুটপাত ব্যবসায়ীদের দখলে। সড়কের রেলওয়ে স্টেশন থেকে কালিবাড়ী মোড় পর্যন্ত বসে ফুটপাত ব্যবসায়ীরা। দুর্গা পূজার কেনাকাটায় ব্যস্তময় হয়ে উঠেছে মার্কেট ও শপিংমল। সড়কটির দুই পাশ দিয়ে মার্কেট ও শপিংমল হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত এই সড়কে। সম্প্রতি সময়ে এই সড়কে ফুটপাত ব্যবসায়ীর পাশাপাশি বসে বেশিকিছু ভ্রাম্যমাণ ব্যবসায়ী। ফলে সৃষ্টি হচ্ছে ব্যাপক যানযট। চড়ম ভোগান্তিতে পরতে হচ্ছে পথচারীদের।

সোমবার সরেজমিনে গেলে শপিং করতে আসা রতন কুমার নামের এক ব্যক্তি বলেন, মোটরসাইকেল নিয়ে স্বপরিবারে পূজোর শপিং করতে এসেছি। দুই মিনিটের পথ প্রায় বিশ মিনিট লেগে গেছে। প্রচন্ড রোদে অসুস্থ হয়ে পরেছি। প্রয়োজনীয় কাজে এই বাজারে প্রতিনিয়তই আসতে হয়। দিন দিন এই ব্যবসায়ীদের দখলে যাচ্ছে সড়ক। দ্রুত এই ব্যবসায়ীদের অপসারণ করতে হবে।

অনুপদত্ত মার্কেটের এক ব্যবসায়ী বলেন, এই ফুটপাত একটি গাড়ি যাওয়ার যায়গা দখল করে থাকে এ কারণে সারাদিন যানযট লেগেই থাকে।

পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী মণ্ডল বলেন, যানযট নিরসনের জন্য পৌরসভার পক্ষে থেকে প্রচার মাইকিং চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী বলেন, গত মাসে আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পৌর মেয়রকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg