শিরোনাম
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার

গোয়ালন্দে পেটের ভিতর ১২৫০ পিস ইয়াবাসহ আটক দুই যুবক –

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৫১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নং ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে ১২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানান পুলিশ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধায় রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত জেলা গোয়েন্দা শাখায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এ সময় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, মঙ্গলবার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরী ঘাট এলাকা থেকে সন্দেহ জনকভাবে পলাশ ও আলহাজকে আটক করা হয় ।

পরবর্তীতে তাদেরকে রাজবাড়ী জেলা শহরের একটি ক্লিনিকে এনে এক্সরে করা হয়। তাদের মধ্যে পলাশ মন্ডলের পেটে ক্যাপসুল আকারের বেশ কিছু ক্যাপসুলের উপস্থিতি নিশ্চিত করেন চিকিৎসক। পরবর্তীতে তার পেটে থাকা ওই ক্যাপসুলগুলো বের করে তার মধ্য থেকে ৮১০ পিস ও পৃথকভাবে আলহাজের কাছে থাকা আরো ৪৪০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg