শিরোনাম
রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার

পাংশায় গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৫৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টার

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ১০ টি ইউনিয়নের গ্রামপুলিশ (দফাদার ও মহল্লাদার অনুকূলে) ২০২০-২১ অর্থবছরের পোশাক ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

একই সাথে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার প্রদান, দরিদ্র মানুষের মাঝে ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ বিতরণ, ৩৩৩ নাম্বারে কল প্রদানকারী দরিদ্র মানুষের মাঝে সরকারি সহায়তা প্রদান, স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে অনুদানের চেক প্রদান, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমী থেকে প্রকাশিত ছোটকাগজ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৭ শে সেপ্টেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইয়নও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলশাদ বেগম, উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, সহকারী ভূমি কর্মকর্তা নুজহাত তাসনীম আওন, কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম সহ প্রমূখ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg