শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

পাংশায় ভবন নির্মাণের সামগ্রী ফেলে সড়ক দখল

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

0Shares

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর পাংশায় ভবন নির্মাণ সামগ্রী ফেলে সড়ক দখল। এতে যান চলাচল ব্যাহত ও যে কোন সময় ঘটতে পারে বড়ো ধরণের দুর্ঘটনা।

পাংশা মৈশালা বড়গাছি বাসষ্ট্যান্ড থেকে বাজারে প্রবেশের একমাত্র সড়ক এটি। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবহন চলাচল করে। এছাড়াও এলাকাবাসীর যাতাযাত তো রয়েছেই। সড়কের মৈশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে মৈশালা বাজার এলাকায় নির্মাণ সামগ্রী ফেলে সড়ক দখল রাখা হয়েছে।

রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের পাশে রয়েছে একটি নির্মণাধীন ভবন। ভবন নির্মাণের সামগ্রী ইট ও বালি ফেলে সড়কের প্রায় ২০ থেকে ৩০ মিটার জায়গা জুড়ে রাখা হয়েছে। এতে করে যান চলাচল ব্যাহত হচ্ছে।

সড়কের ইজিবাইক চালক মুন্নাফ বিশ্বাস বলেন, আমরা নিয়মিত এই সড়ক দিয়ে যাত্রী নিয়ে চলাচল করি। এই জায়গাটিতে যেভাবে ইট বালু ফেলে রাখা হয়েছে তা আমাদের জন্য খুবই বিপদ জনক। দ্রুত এগুলো অপসারণ না করলে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

নির্মণাধীন ভবনের আশপাশের কেউ ভবনটি মালিকের পরিচয় দিতে পারেনি। তবে ভবনের কাছে থাকা এক ব্যক্তির কাছে ভবনটি কার জানতে চাইলে তিনি বলেন, ভবনটি আমার। তার পরিচয় ও নির্মাণ সামগ্রী ফেলে সড়ক দখলের বিষয়ে জানতে চাইলে তিনি কোন কিছু না বলে পাশের (ফাতিমা ভবন) নামে একটি ভবনে প্রবেশ পরেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী বলেন, সড়ক দখল করে রাখলে সেটা অবশ্যই বেআইনী। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg