শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

গোয়ালন্দে যুব প্রশিক্ষণে উদ্বুদ্ধকরণে বিশেষ কর্মশালা-

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৬৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পূর্বপাড়ার (পতিতাপল্লী) যুবকদের বিভিন্ন সরকারি প্রশিক্ষণে উদ্বুদ্ধ করণ কর্মশালার আয়োজন করা হয়। এ কর্মশালায় যৌনপল্লী বাসিন্দাদের বিভিন্ন বয়সী সন্তানেরা অংশগ্রহণ করেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুল হক খানের সভাপতিত্বে ও গোয়ালন্দ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেনের সঞ্চালনায় এ কর্মশালা অনুষ্টিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম ছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার।

অন্যান্যদের মধ্যে ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান শেখ, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, রাজবাড়ী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক গৌতম চন্দ্র দে, রাজবাড়ী সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা রুবায়েত মোঃ ফেরদৌস, রাজবাড়ী মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, রাজবাড়ী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ফাতেমা নার্গিস, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম প্রমুখ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি রাজবাড়ী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক গৌতম চন্দ্র দে উপস্থিত যুবদের কর্মশালার বিভিন্ন মেয়াদের প্রশিক্ষণ সম্পর্কে অবগত করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত কর্মশালার যুবদের বিভিন্ন প্রশ্নের উন্মুক্ত আলোচনা করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg