স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম মন্ডলের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়ার মাহ্ফিল ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দৌলতদিয়া রেলস্টেশন শহীদ মিনার চত্তরে বাদ যোহর দোয়ার মাহ্ফিল ও স্বরণ সভা উৎযাপন কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. তোফাজ্জেল হোসেন তপুর সভাপতিত্বে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু বক্কার সিদ্দিক খোকনের সঞ্চালনায়
স্বরণ সভায় প্রধান অতিথি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী ছাড়াও
উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক আবুল হোসেন শিকদার, জেলা পরিষদ সদস্য ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. ইউনুছ মোল্লা, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, গোয়ালন্দ পৌর আওয়ামী যুবলীগের সভাপতি শেখ সোহেল, দৌলতদিয়া ইউপি ২নং ওয়ার্ড সদস্য আশরাফুল ইসলাম আশরাফ, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল।