স্টাফ রিপোর্টারঃ
ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং আউটলেট গান্ধিমারা বাজার শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। (১৭ সেপ্টেম্বর) শুক্রবার বিকেলে রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গান্ধিমারা বাজারের জাহিদ মার্কেটের ২য় তলায় উদ্বোধন করা হয়েছে। গান্ধিমারা বাজার এজেন্ট ব্যাংকিং শাখা স্বত্বাধিকারী মেসার্স মোল্লা ট্রেডার্স। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন ঘোষনা করেন কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান।
ব্যাংক এশিয়া পাংশা ব্রাঞ্চ ম্যানেজার মোঃ রাশেদুজ্জামান এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংক এশিয়া বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এজেন্ট ব্যাংকিং ডিভিশন আক্তার হোসেন, ফরিদপুর রিজিওনাল ম্যানেজার এজেন্ট ব্যাংকিং ডিভিশন ম্যানেজার সাইফুর রহমান, সিটি ব্যাংক হেড অব ক্রেডিট এ্যাডমিন আব্দুর রাজ্জাক, বেলগাছি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আজিজ, পানি উন্নয়ন বোর্ডের প্রাক্তন কর্মকর্তা আব্দুল গফুর।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ নাজমুল হাসান বলেন, গান্ধিমারা বাজার ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং শাখাটি জনগণের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেবে। তিনি এজেন্ট শাখাটির উত্তরোত্তর সম্বৃদ্ধি কামনা করেন। ব্যাংক এশিয়া বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এজেন্ট ব্যাংকিং ডিভিশন আক্তার হোসেন বলেন, ব্যাংক এশিয়ার শাখা নেই এমন অঞ্চলে ব্যাংকিং সেবা দিতে এজেন্ট ব্যাংকিং চালু রয়েছে। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন ধরনের হিসাব খোলা, নগদ জমা ও উত্তোলন করতে পারবেন। এছাড়া বিদেশ থেকে আসা রেমিট্যান্সের প্রদান, ইউটিলিটি বিল পরিশোধ, ব্যাংক এশিয়া ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে তহবিল স্থানান্তর, অ্যাকাউন্ট ব্যালেন্স জানা, ইন্টারনেট ব্যাংকিংসহ যে কোনো ধরনের সেবা নিতে পারবে।
গান্ধিমারা বাজার আউটলেটের পরিচালক ও দাদপুর (বেলগাছি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন খাজা বলেন, মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেবার জন্য এই এজেন্ট ব্যাংকিং আউটলেট জনগণের সেবায় নিয়োজিত থাকবে।এর আগে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং গান্ধিমারা বাজার কেন্দ্রের অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। কুরআন তেলওয়াত করেন গান্ধিমারা বাজার জামে মসজিদের ইমাম মিজানুর রহমান। এসময় বাজারের ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।