শিরোনাম
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩

গোয়ালন্দে টাকাসহ ৫ জুয়াড়ি আটক-

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৮০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

0Shares

স্টার রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বাজার এলাকা পাবনা মনজু বোডিংয়ের ৭ নং রুমে জুয়া খেলা অবস্থায় নগদ টাকা ও তাসসহ ৫ জন জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) এক এজহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

আটককৃতরা হলো, ছোটভাকলা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড নলডুবি গ্রামের আসগর আলী খানের ছেলে মো. ইমদাদুল হক (২৭), দৌলতদিয়া বদন মৃধার পাড়ার মো. বারেক সরদারের ছেলে মো. খলিল সরদার (২৫), একই গ্রামের মৃত বদন আলী মৃধার ছেলে মো. সাহেদ মৃধা (৩৫), ইবাদুল্লাহ মিস্ত্রি পাড়ার মো. লালচান শেখের ছেলে মো. রেজাউল শেখ (২৫) ও ফেলু মোল্লার পাড়ার মো. বারেক মোল্লার ছেলে মো. শহিদ মোল্লা।

থানা পুলিশ জানায়, বুধবার রাত ১০ টার দিকে গোয়ালন্দ ঘাট এলাকায় ডিউটিরত ছিলেন এস.আই (নিঃ) মাছরুল আলম। এসময় তিনি জানতে পারেন একদল জুয়াড়ু দৌলতদিয়া বাজার এলাকায় পাবনা মনজু বোডিংয়ে টাকা দিয়ে জুয়া খেলছে।

বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়ে সঙ্গীয় অফিসার ফোর্সসহ সেখানে অভিযান পরিচালনা করেন। এবং নগদ টাকা ও তাসসহ ৫ জুয়াড়িকে আটক করে পুলিশ।

সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, তাদেরকে ১৮৬৭ সালের জুয়া আইনে ৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg