শিরোনাম
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩

গোয়ালন্দে অবৈধভাবে বালু উত্তোলন কারী মিনুকে ৫০হাজার টাকা জরিমানা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৭০৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

0Shares

সোহাগ মিয়াঃ

গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন এলাকার পূর্বতেনা পচা থেকে থেকে সোমবার(১৬আগস্ট)বিকালে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তার নাম মিনু সরদার (ওরফে মিনু মেম্বার)। সে স্থানীয় ইউনিয়ন পরিষদ দেবগ্রামের সংরক্ষিত মহিলা আসনের শাহনাজ মহিলা মেম্বারের স্বামী।মহিলা মেম্বারের দাপটে তার স্বামী মিনু সরদার দীর্ঘদিন মরা পদ্মায় বালু উত্তোলন করে আসছিল বলে এলাকাবাসী অভিযোগ করেন ।

সরজমিনে গিয়ে দেখা যায় গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম তিনি সশরীরে গিয়ে দেখেন পূর্বতেনা পচার একটি দুর্গম এলাকায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে একজনের ভিটা ভরাট করছিলেন মিনু সরদার তখনই তাকে আটক করে উপজেলা ভূমি অফিসে নিয়ে আসা হয়।

প্রতিবেদক আরও দেখতে পায় স্থানীয় দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম ছুটে আসেন ভূমি অফিস কার্যালয়ে অবৈধভাবে মাটি উত্তোলন কারী ও ড্রেজার ব্যবসায়ী মিনু সরদার এর সুপারিশের জন্য।

 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম জানান,গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন একটি নদী ভাঙ্গন এলাকা ওই এলাকার মরা পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি কাটছিল মিনু সরদার। এ সময় তাকে আটক করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর (১)ধারা লঙ্ঘনের দায়ে এবং ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg