শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৯০৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

0Shares

 

ষ্টাফ রিপোর্ট

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যাবসায়ী আনোয়ারা বেগম (আনু) নামে এক বাড়িওয়ালী (৪০) কে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

শুক্রবার (১৩ আগস্ট) মামলার এজাহার এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

আটককৃত হলো, গোয়ালন্দের উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মৃত রমজান শেখের মেয়ে আনোয়ারা বেগম ওরফে আনু বাড়িওয়ালী (৪০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানা এলাকায় জরুরি ডিউটিতে ছিলেন মোবাইল -৪ এর এস.আই মো. মিজানুর রহমান আকন্দ। বৃহস্পতিবার দিবাগত রাত ১২.২০ মিনিটের সময় দৌলতদিয়া বাজার এলাকায় অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে আনোয়ারা বেগম আনু বাড়িওয়ালী তার বসত বাড়িতে মাদকদ্রব্য ফেন্সিডিল রেখে বিক্রি করছেন।

বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীরকে অবগত করলে তার নির্দেশ আসামির বাড়িতে অভিযান চালান গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

এস.আই (নিঃ) মো. মিজানুর রহমান আকন্দ ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আসামীর ঘরের খাটের নিচ থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ তার কাছে থাকা মাদকবিক্রির ৫২০০ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg