শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

রাজবাড়ীতে ফেনসিডিল সহ গ্রেফতার ২

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৮৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

0Shares

রাজবাড়ী থেকে সুজন বিষ্ণুঃ গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল দর্প নারায়ণপুর ফেলুর দোকান সংলগ্ন নওশের আলী এর ফার্নিচার এর দোকানের সামনে কুটির হাটগামী পাকা রাস্তার উপর হতে পঞ্চাশ বোতল ফেনসিডিল ও পিক আপ গাড়ীসহ ২ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার মুক্তিপাড়ার মৃত আঃ মান্নানের ছেলে মোঃ রাজীব(৩৮) এবং একই জেলার মিয়ার বেলগাছির মোঃ আক্কাস আলীর ছেলে মোঃ ইলিয়াছ হোসেন (৩৩)।

পুলিশ সুপার রাজবাড়ী এম এম শাকিলুজ্জামানের সার্বিক দিক নির্দেশনায়, রাজবাড়ী জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করার লক্ষ্যে, ওসি ডিবি রাজবাড়ী প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নিজাম উদ্দিন মোল্লা, এস আই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স সহ ৫০ বোতল ফেনসিডিল ১ টি পিক আপ গাড়ীসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg