শিরোনাম
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩

কালুখালীতে দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৭২৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

0Shares

আলামিন হোসেন শাকির
বিশেষ প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাংশা টু নারুয়া ঘাট পাকা সড়কে দুইটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোঃ সরোয়ার হোসেন (৫১) নামে একজন নিহত হয়েছে। সাওরাইল ইউনিয়নের বড় সাওরাইল গ্রামের তাজেলের বাড়ির সামনে ঘটনাটি ঘটেছে।

নিহত সরোয়ার হোসেন সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার বানিবহ গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

তিনি গত কয়েকদিন আগে কাজের উদ্দেশ্যে ঝিনাইদা জেলার শৈলকূপাতে যান। কাজ শেষে ১২ই আগস্ট আনুমানিক সকাল ৯ টার সময় পাংশা উপজেলার নাদুরিয়া ঘাট পার হয়ে বাড়ির উদ্দেশ্যে ইজিবাইকে রওনা করেন। ঘাট ছেড়ে কিছুদূরে বড় সাওরাইল গ্রামে আসলে অপর দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা আরেকটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এসময় তিনি পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হাসান বলেন ঘটনাটি পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg