গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি বিশেষ অভিযানিক দল চর নারায়ণপুরের নান্নু মুন্সী এর বসত বাড়ি হতে ৭ কেজি ৪০০ গ্ৰাম গাঁজা ( যার মূল্য ২,২২,০০০/- টাকা), গাঁজা মাপার ডিজিটাল মেশিন ১ টি,গাঁজা বিক্রির নগদ ৭৯ হাজার টাকা, জাল টাকা ৯০ হাজার, জাল টাকা ছাপানোর মেশিন এবং জাল টাকা ছাপানোর অন্যান্য সরঞ্জামসহ ১জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১০আগস্ট) তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলো, চরনারায়ন পুরের মৃত আঃ রশিদ মুন্সীর ছেলে মোঃ নান্নু মুন্সী(৫২)।
পুলিশ সুপার রাজবাড়ী এম এম শাকিলুজ্জামানের সার্বিক দিক নির্দেশনায়, রাজবাড়ী জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করার লক্ষ্যে, ওসি ডিবি রাজবাড়ী প্রানবন্ধু চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নিজাম উদ্দিন মোল্লা, এস আই মিঠু ফকির, এএসআই মেহেদী হাসান সঙ্গীয়ফোর্স সহ নান্নু মুন্সিকে গ্রেফতার করা হয়।