শিরোনাম
রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

রাজবাড়ীর জেলার গোয়ালন্দ পৌরসভায় ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৮৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

0Shares

গোয়ালন্দ পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা

বিশেষ  প্রতিনিধিঃ

রাজবাড়ীর জেলার গোয়ালন্দ পৌরসভায় ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

৩০ জুন বুধবার বিকেলে পৌরসভার হলরুমে মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল ৫০ কোটি ৩৭ লক্ষ পঁচানব্বই হাজার ৮৬৩ টাকা বাজেট ঘোষণা করেন। বাজেট ঘোষণায় বলা হয়, মোট রাজস্ব আয়, উন্নয়ন ব্যায় এবং মোট মূলধন আয় মিলে সর্বমোট প্রস্তাবিত বাজেট হিসেবে ৫০ কোটি, ৩৭ লাখ, ৯৫ হাজার, ৮৬৩ টাকা ঘোষণা করা হয়। পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্ত্বে বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রফিকুল ইসলাম, বাজেট অনুষ্ঠানের সঞ্চালনা করেন কাউন্সিলর নাসির উদ্দিন রনি, আরো উপস্থিত ছিলেন, গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, পৌরসভার সচিব মোঃ রুহুল আমিন, নির্মল কুমার চক্রবর্তী,ব্যবসায়ী আলাউদ্দিন মোল্লা, বাদল বিশ্বাস সহ প্রমূখ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg