শিরোনাম
রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

বাস স্ট্যান্ড সংলগ্ন সড়কটি যেনো এখন মরণফাঁদ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৮৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ জুন, ২০২১

0Shares

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কুষ্টিয়া কুমারখালী বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তার দুইপাশ দেবে বড় খানাখন্দে ভরা সড়ক বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে। এতে প্রতিদিনই ঘটছে ছোট বড় দূর্ঘটনা। উপজেলার সবচেয়ে ব্যাস্ততম রোড গুলোতে যেতে হলে এই বাস স্ট্যান্ড সংলগ্ন মহাসড়কটি পার হতে হয়,যে কারনে ভ্যান,ব্যাটারি চালিত অটো,সি,এন,জি,মোটরসাইকেল,বাইসাইকেলসহ বিভিন্ন প্রকারের ছোট বড় যান চলাচলের ক্ষেত্রে বাস স্ট্যান্ড সংলগ্ন মহাসড়কটি পারি দিতে গিয়ে রাস্তাটি দেবে বড় বড় খানাখন্দ হওয়ায় প্রায় প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা।
খানাখন্দে ভরা সড়কটি উন্নয়নে তার পরও পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। এতে যাত্রীসাধারণের দুর্ভোগের অন্ত থাকে না।

মাত্র আট মাস আগে এই মহাসড়কটির পূনর্নির্মানের শেষ হলেও খুব দ্রুতই এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দেবে যাওয়ায় সড়কের কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।যদিও ১৯০ কোটি টাকা ব্যায়ে এই মহাসড়কের কাজের প্রথম থেকেই জহুরুল ইসলাম কনস্ট্রাকশন নামের ঠিকাদারি কোম্পানিটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করে আসছিল সচেতন সর্ব সাধারণেরা।

এ বিষয়ে কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শাকিরুল ইসলাম বলেন,কুমারখালীর বাস স্ট্যান্ডটি চার রাস্তার মোড় হওয়ায় প্রতিটি যানবাহনই সেখানে ধীর গতিতে চলতে হয় সে কারনে কিছু ভারী যানবাহন থামার কারনে ঐ যায়গায় দেবে গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিষয়টি জানানো হয়েছে খুব দ্রুতই সংস্কারকাজ শুরু হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg