শিরোনাম
রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

রাজবাড়ীর কালুখালীতে দোকানে চুরি করতে গিয়ে আটক ৪

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ জুন, ২০২১

0Shares

আলামিন হোসেন শাকির,
বিশেষ প্রতিনিধি।

রাজবাড়ী জেলার কালুখালী থানার দূর্গাপুর বাসস্ট্যান্ডে মুহাম্মদ আলী মোবাইল সার্ভেসিং এর দোকানে চুরির করার সময় স্থানীয়দের সহযোগিতায় চার (৪) জনকে আটক করেছে কালুখালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭-০৬-২০২১) রাত ০২:৪৫ ঘটিকায় তাদেরকে আটক করা হয়।

আটককৃত আসামীরা হলো, কুষ্টিয়ার খোকসার শ্যামগঞ্জ ও বরইচাড়া গ্রামের মৃত আলাউদ্দিন এর ছেলে মোঃ রাশেদুল ইসলাম হৃদয়(২৪) ও রহিম মন্ডল এর ছেলে মোঃ আজাদ মন্ডল(২২) এবং রাজবাড়ীর গোয়ালন্দর দৌলতদিয়ার জয়দার সরদারের ছেলে মোঃ নুরু সরদার(২০) ও আফজাল খাঁনের ছেলে আসামী কাওছার খাঁন (১৯)।

স্থানীয়দের থেকে জানা যায়, রাত ০২:৪৫ মিনিটে মুহাম্মদ আলী মোবাইল সার্ভেসিং এর দোকান চুরির উদ্দেশ্যে ৪ জন চোর দোকানের তালা ভাঙ্গে। তখন তারা কালুখালী থানা পুলিশকে খবর দেয়।কালুখালী থানায় কর্মরত এসআই(নিঃ)/মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ তাদেরকে আটক করেন।

কালুখালী থানা পুলিশ জানায়, আসামীদের বিরুদ্ধে কালুখালী থানার ১৮/০৬/২০২১ খ্রিঃ মামলা হয়েছে (ধারা-৩৭৯/৫১১ , মামলা নং-১৩) এবং আসামীদের বিচারের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg