শিরোনাম
গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই

গোয়ালন্দ মোড় সপ্তবর্ণা তেল পাম্পকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড।

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৫৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

0Shares

আলামিন হোসেন শাকির
বিশেষ প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে অবস্থিত সপ্তবর্ণা তেল পাম্পের ম্যানেজার সুশান্ত সরকার কে ওজনে কম দেওয়ার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার ১৫ জুন সকাল ১১ টায় মোঃ আসাদুজ্জামান সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে গোয়ালন্দ মোড়ে তেল পাম্পে মোবাইল কোর্ট পরিচালিত হয়। সপ্তবর্ণা তেল পাম্পের ম্যানেজার সুশান্ত সরকার কে ওজন ও পরিমাপ মান দন্ড আইন ২০১৮ এর ২৯ ধারা লংঘনে ৪৬ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

প্রসিকিউটর উৎপল কুমার বি এস টি আই পরিদর্শক ও সহযোগিতায় সূর্য্য কুমার প্রামানিক জেলা স্যানিটারী ইন্সপেক্টর সিভিল সার্জন অফিস,রাজবাড়ী।শৃঙ্খলায় মোঃ রিপন এ এসআই সদর রাজবাড়ী থানার নেতৃত্বে পুলিশের একটি টিম।পেসকার শফিকুল ইসলাস রানা ডিসি অফিস,রাজবাড়ী উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নে মোঃ আসাদুজ্জামান (সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) সাংবাদিকদের জানান জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg