শিরোনাম
গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই

রাজবাড়ীতে ধূমপান ত্যাগের শপথ নিয়েছেন ধূমপায়ী পরিবহন শ্রমিকরা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৩৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৭ জুন, ২০২১

0Shares

সুজন বিষ্ণুঃ বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে ধূমপান ত্যাগের শপথ নিয়েছেন ধূমপায়ী পরিবহন শ্রমিকরা।

সোমবার (৭ জুন) সকাল সাড়ে দশটার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে রাজবাড়ী অফিসার্স ক্লাব মঞ্চে জেলা প্রশাসক দিলসাদ বেগম ৫০ জন ধূমপায়ী পরিবহন শ্রমিককে এ শপথ পাঠ করান। পরে তাদের পুষ্টিকর পুষ্টিকর খাদ্য সামগ্রী হিসেবে ০১ (এক) লিটার দুধ, ৩০ (ত্রিশ) টি ডিম এবং ১.০-১.৫ কেজি মুরগির মাংস প্যাকেটজাত করে বিতরণ এবং “মুজিব বর্ষে অঙ্গীকার ধূমপান করবই পরিহার” লেখা লোগো সম্বলিত টি-শার্ট প্রদান করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার আব্দুল্লাহ আল বাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলসাদ বেগম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটোন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমি মো. সায়েফ,মোঃ আরিফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি), রিকশা ও ভ্যানচালক সমিতির উহাব আলী সরদার, রাজবাড়ী সদরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে ধূমপানমুক্ত করার যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়ন করার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন। দেশ ও সমাজকে ধূমপানমুক্ত করতে সবার সহযোগিতা প্রয়োজন। যেকোনো নেশা জাতীয় দ্রব্য শুধু স্বাস্থ্যগত ক্ষতিই করে না, আর্থিকভাবেও মানুষকে বিপর্যস্ত করে তোলে। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও অনেকে ধূমপান করেন। এর মধ্যে শ্রমিকদের সংখ্যা বেশি। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ৫০ জন ধূমপায়ী শ্রমিককে শপথ করানো হলো। তারা আগামীতে আর ধূমপান করবেন না। এদের দেখে অন্য ধূমপায়ীরা ধূমপানে নিরুৎসাহিত হবেন।

মুজিব শতবর্ষে সকলে মিলে ধূমপান ও তামাকমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg