শিরোনাম
কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে চরমপন্থী পিচ্চি মাজেদ গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৬৩৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ মে, ২০২১

0Shares

রাজবাড়ীতে পুলিশের অভিযানে চরমপন্থী অস্ত্রধারী সন্ত্রাসী, খুন, অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলার আসামী মাজেদ সরদার ওরফে পিচ্চি মাজেদকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার রাতে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সার্বিক নির্দেশনায় এবং রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদারের সার্বিক তত্বাবধানে এস আই হিরণ কুমার বিশ্বাস সংগীয় এসআই সোহেল রানা, এসআই জাহেদ শেখ, এএসআই অনুপ কুমার ও কনষ্টবল পলাশ বড়ুয়া সহ দায়রা ৯১/১২ ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড, দায়রা ১০৮/০৯ ধারা-৩০২/৩৪ পেনাল কোড এবং বিশেষ ট্রাইবুনাল ৪৬/০৭ এবং দৌলতপুর (মানিকগঞ্জ) থানার মামলা নং ০৭(০৯)১৭ ধারা অস্ত্র আইনের ১৯(ক) মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের সক্রিয় সদস্য খুন, ডাকাতি অস্ত্র এবং উচ্চ আদালত থেকে জামিন জালিয়াতি মামলার আসামী মাজেদ ওরফে পিচ্চি মাজেদকে গ্রেফতার করা হয়।

মাজেদ সরদার ওরফে পিচ্চি মাজেদ রাজবাড়ীর কাবিলপুর গ্রামের দানেজ সরদারের ছেলে। সে জেলা বিশেষ শাখার তালিকাভুক্ত চরমপন্থী অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুন, অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলার রয়েছে। তাকে গত রবিবার রাত ১টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg