শিরোনাম
রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোয়ালন্দে স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার / ৮৩২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ মে, ২০২১

0Shares

গোয়ালন্দে স্বামীর উপর অভিমান করে স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রোববার (১৬ মে) ভোর রাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের পূর্ব অংশের বিলডাঙ্গা গ্রামে।

নিহতের নাম ইয়াছমিন আক্তার (১৯)। তিনি উপজেলার বিলডাঙ্গা গ্রামের নাজমুল হাসান হৃদয়ের স্ত্রী।

নিহতের স্বামী হৃদয় বলেন, সে নোয়াখালী লক্ষীপুরের ইসমাইল শেখের মেয়ে। ১ বছর আগে ভালবেসে আমরা বিয়ে করি। আমি ঢাকায় টেইলার্সের কাজ করি। ঈদের আগের দিন আমি বাড়ি আসি। বাড়ি আসার পর থেকেই আমার স্ত্রী তার বাবার বাড়ি নোয়াখালীতে যাওয়ার জন্য বলতে থাকে। লকডাউনের কারণে যাতায়াতে সমস্যা থাকায় তাকে নিষেধ করি। এ নিয়ে তার সাথে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে তাকে আমি দু’চারটি চর-থাপ্পড় দিয়ে রাত সাড়ে ১২ টার দিকে ঘুমিয়ে যাই। ভোর রাতে ঘুম ভেঙ্গে গেলে দেখি সে ঘরের বারান্দার আড়ার সাথে ঝুঁলে আছে। তা দেখে আমি চিৎকার দিলে আমার বাবা মা আসে। পরে আমরা তাকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামাই। রাতের যে কোন সময় সে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ্ আল তায়াবীর জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট এবং আত্মহত্যার বিষয়ে কোন অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg