শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

দৌলতদিয়ায় পল্টনের তার ছিড়ে নদীতে মাইক্রোবাস! মাইক্রোবাস উদ্ধার হলেও চালক নিখোঁজ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৭৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ মে, ২০২১

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে মাইক্রোবাস পদ্মা নদীতে পড়ে যায়। এসময় মাইক্রোবাসটি চালকসহ পানিতে ডুবে যায়।

মঙ্গলবার (১১ মে) বেলা সাড়ে ১১ টার দিকে দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাটে এই দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে মাইক্রোবাসটিতে চালক ছাড়া কোন যাত্রী ছিলনা।

বেলা দেড়টার দিকে মাইক্রোবাসটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মাইক্রোবাসটি উদ্ধার করতে পারলেও চালককে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

এবিষয়ে জানতে চাইলে পাটুরিয়া ঘাটের এজি এম মেরিন (সহকারী মহাব্যাবস্থাপক) আব্দর ছাত্তার বলেন, বেলা ১১টার দিকে হঠাৎ ঝড় এসে থেমে গিয়ে আবার কালবৈশাখী ঝড় এসে ৫নং ফেরি ঘাটের পল্টনের ৬-৭ টি (সবগুলো তার) তার ছিড়ে গিয়ে প্রায় সাড়ে তিন ফুট দুরে নদীতে পল্টন চলে যায়। তখন মাইক্রোবাসটি ৫ নং ফেরি ঘাটের পল্টনে অবস্থান করছিল। তখনই এই দূর্ঘটনা ঘটে।

রাজবাড়ীর ফায়ার সার্ভিসের ডেপুটি সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌছাই। এবং পাটুরিয়া ঘাটে ডুবুরি দলকে জানালে তারা এসে ঘটনা স্থলে পৌছালে আমরা উদ্ধার অভিযান চালিয়ে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় মাইক্রোবাসটিকে বেলা দেরটার দিকে উদ্ধার করি। যতটুকু জানতে পেরেছি যে, মাইক্রোবাসটিতে চালক ব্যতিত অন্য কোন লোক ছিলোনা। মাইক্রোবাসটি উদ্ধার করেতে পারলেও চালককে পাওয়া যায়নি। তাই আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg