শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে গোয়ালন্দে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪১৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিমঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মহামারি করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসচেনতায় মুক্তিযোদ্ধা, পথচারী, রিকশা চালক ও বাজারের ব্যবসায়ীদের মাঝে হ্যান্ডওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে।

২৬ এপ্রিল সোমবার বেলা ১২টায় রাজবাড়ী জেলা পরিষদের আয়োজনে গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া ও উজানচর ইউনিয়ন এবং গোয়ালন্দ পৌরসভার মধ্যে ১ হাজার প্যাকেট করোনা সুরক্ষা সামগ্রী (প্রতিটি প্যাকেটে ছিল, ১টি হ্যান্ড ওয়াশ, ১টি হ্যান্ড স্যানিটাইজার, ৫টি মাস্ক) বিতরণ করেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলাপরিষদের সদস্য মো. ইউনুছ আলী মোল্লা, ৯নং পৌর ওয়ার্ড কাউন্সিলর নাসিরউদ্দিন রনি, সরকারি কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ কে এম মুহিত হিরা প্রমুখ।

সে সময় জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে ও পরিস্কার পরিচ্ছন্ন
থাকতে হবে। সে সাথে আগামী দিনের যে কোন দুর্যোগ প্রতিরোধে তিনি সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg