শিরোনাম
রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বরাটের কৃতি সন্তান গোলাম মোহাম্মদ চৌধুরীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার / ৫৬৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ছোটভাকলা ইউনিয়নের চরকাঁচরন্দ( বরাট) নিবাসী মরহুম হাতেম আলী চৌধুরীর ছেলে গোলাম মোহাম্মদ চৌধুরী ওরফে জি,এম চৌধুরী আজ ২রা এপ্রিল শুক্রবার সকাল ৭ টার ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০ বছর। গোলাম মোহাম্মদ ছিলেন বিশিষ্ট ব‍্যবসায়ী ও গোয়ালন্দ উপজেলা বরাট চৌধুরী আব্দুল হামিদ একাডেমির প্রতিষ্ঠাতা। তিনি গোয়ালন্দের অম্বলপুর ডায়নামিক পোল্টি হ্যাচারিজ এর সত্ত্বাধিকারী। এছাড়া ঢাকায়ও তিনি ব্যবসার কাজে বেশ সময় অতিবাহিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে,এক মেয়ে,চার ভাই ও আত্মীয় পরিজন বন্ধুবান্ধব রেখে গেছেন।

তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন।মরহুমের নামাজের জানাযা আজ শুক্রবার বাদ আছর নামাজের পর চৌধুরী আব্দুল হামিদ একাডেমি সংলগ্ন ঐতিহাসিক বরাট ক্লাব হাউজ মাঠে অনুষ্ঠিত হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg