গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধিনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ ২৫ মার্চ বৃহস্পতিবার সকাল এগার টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিশুদের চিত্রাঙ্কন, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে উপস্থিত বক্তৃতা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গোয়ালন্দ উপজেলা শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সভাপতিত্বে সকাল ১১টা হতে দুপুর ১ টা পর্যন্ত বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এ সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগামিকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ ২৫ মার্চ বৃহস্পতিবার এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে বিচারকমন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা বেগম, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার,মোঃআসাদুজ্জামান খাঁন, বাহাদুর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা পারভীন, রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাহানাজ আক্তার, দুদুখাঁন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নাসরিন আক্তার ইতি,গোয়ালন্দ প্রপার হাই স্কুলের সহকারি শিক্ষক জীবন চক্রবর্তী, উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকা বন্যা বেপারি।সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্মল চক্রবর্তী প্রমুখ ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।