শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

গোয়ালন্দে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ১ নারী নিহত, আহত ৪

স্টাফ রিপোর্টার / ৬২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিম: রাজবাড়ীর গোয়ালন্দে দূরপাল্লার যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে জরিনা বেগম (৪৫) নামের এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় গুরুতর ভাবে আহত হন চালক শহিদুল ইসলামসহ অটোরিক্সার অপর যাত্রী খাদিজা বেগম (৬৫), রবিন কাজী (২২) ও হাসি আক্তার (৩৫)।

আশঙ্কাজক অবস্থায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জরিনা বেগম গোয়ালন্দের হোসেন মন্ডলপাড়া গ্রামের শমসের কাজীর স্ত্রী। আজ মঙ্গলবার দুপুরে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পৌরসভার পদ্মার মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘাটে। রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg