শিরোনাম
রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান করলেন পাংশার ইউএনও

স্টাফ রিপোর্টার / ৫২২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

0Shares

আলামিন হোসেনঃ
রাজবাড়ী পাংশার সরিসা ইউপির বড়বনগ্রামে বৃহস্পতিবার আগুন লাগার স্থান পরিদর্শন ও বিভিন্ন সহায়তা প্রদান করলেন মানবিক ইউএনও মোহাম্মদ আলী।

৩ মার্চ (বুধবার) মধ্যরাতে বড় বনগ্রাম শাহ্পাড়া মৃত হোসেন শাহ্’র ছেলে দিন মজুর আতিয়ার শাহ্ এর বাড়িতে আগুন লেগে গরু ছাগল সহ ৪ টি ঘর পুরে ছাই হয়ে যায়। সব কিছু পুড়ে যাওয়াতে নিঃস্ব হয়ে পড়ে পরিবারটি। সংবাদ পেয়ে ৪ মার্চ (বৃহস্পতিবার) সন্ধার পর স্ব-উদ্দোগে ঘটনাস্থলে ছুটে যান মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী।
ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ্দর খোঁজখবর নেয়া সহ চাল, ডাল, চিরা, মুড়ি, তেল, মোমবাতি, দেয়াশলাই ও কম্বল সহ বিভিন্ন সহায়তা প্রদান করেন।
এছাড়াও যথাযত আবেদন পক্রিয়ার মাধ্যমে উপজেলা প্রশাসন হতে ঢেউটিন ও নগদ অর্থ সহ সম্ভাব্য অন্যান্য সহায়তারও আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, মোঃ হেকমত আলী, উপসহকারি প্রকৌশলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। সরিসা ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউপি সাধারন সম্পাদক আব্দুস সোবাহান, ইউপির ৯ নং ওয়ার্ড সদস্য জিয়াউর রহমান প্রমূখ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg