শিরোনাম
রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোয়ালন্দে আসন্ন ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৪২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

0Shares

গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে আজ দোশরা মার্চ মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ হলরুমে(মিলনায়তনে) আসন্ন ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন উপলক্ষে বিভিন্ন ইভেন্টে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং দুদুখাঁন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসরিন আক্তার ইতি’র সঞ্চালনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। দ্বিতীয় পর্বে বঙ্গুবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল চিত্রাঙ্কন, বঙ্গবন্ধুর ভাষণ, আবৃত্তি, সংগীত ও নৃত্যানুষ্ঠান। প্লে থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক,খ ও গ বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিচারক মন্ডলি হিসেবে ছিলেন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান খাঁন, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের প্রভাষক সমীর কান্তি মল্লিক, উপজেলা শিক্ষা বিভাগের একাডেমিক সুপার ভাইজার তাহমিনা বেগম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্মল কুমার চক্রবর্তী প্রমুখ।
উপজেলা পর্যায়ে অংশগ্রহণকারী বিজয়ীদের ৭ই মার্চ দিবসে পুরষ্কার প্রদান ককরা হবে। তবে প্রত্যেক ইভেন্ট থেকে শুধুমাত্র প্রথম স্থান অধিকারকারি জেলা পর্যায়ে অংশ গ্রহন করবে বলে জানানো হয়েছে। তবে ৭ই মার্চ দিবসেও তাদেরকে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে হবে বলে জানান গোয়ালন্দ উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃশহীদুল ইসলাম, চৌধুরী আব্দুল হামিদ একাডেমির প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, গোয়ালন্দ প্রপার হাই স্কুলের সহকারি শিক্ষক জীবন চক্রবর্তী, উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলিসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg