শিরোনাম
রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার

বালিয়াকান্দির বেরুলী বাজারে বিট পুলিশিং কর্মসূচী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৬৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

0Shares

মাহমুদুল হাসান মুরাদ: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজারে আজ শুক্রবার সন্ধ্যায় ০৩ নং বিট পুলিশিং কর্মসূচির আয়োজন করেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (তদন্ত) সুমন কুমার আদিত্য, মােঃ আয়ুব আলী ইউপি সদস্য ০৯ নং ওয়ার্ড, মােঃ বাদশা আলমগীর, সহ-সভাপতি নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগ, নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি  শাহারিয়ার আহমেদ সবুজ সহ বালিয়াকান্দি থানার পুলিশের একটি দল।
এ সময় ওসি তারিকুজ্জামান তার দেয়া বক্তব্যে বলেন, অত্র এলাকায় বাল্য বিবাহ ও কোন রকম মাদকের সঙ্গে সম্পৃক্ত কোন ব্যক্তির সন্ধান পেলে আইন নিজে তুলে না নিয়ে পুলিশের সহায়তার জন্য অনুরােধ করেন। এছাড়া তিনি আরােও বলেন, বিগত ছয় মাসে বালিয়াকান্দি থানায় কোন কেস ডায়েরী, পুলিশ ক্লিয়ারেন্স, জিডি করতে যেমন কোন
টাকা লাগে নাই আগামীতেও কোন টাকা লাগবে না। সবশেষে তিনি বালিয়াকান্দি থানাকে আরাে সুন্দর ও সুশৃংখল করতে সাধারন মানুষের সহায়তা চান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg