শিরোনাম
রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোয়ালন্দে কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা

স্টাফ রিপোর্টার / ৪৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে কলেজ ছাত্রীকে অপহরণ করে নেয়ার অভিযোগে মামলা হয়েছে। কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে পৌরসভার ২নম্বর ওয়ার্ডের দেওয়ান পাড়ার মো. রফিক খানের ছেলে মো. শাওন খান নামক তরুনকে অভিযুক্ত করে বৃহস্পতিবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছেন।

কলেজ ছাত্রীর বাবা অভিযোগে জানায়, তাঁর মেয়ে গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের একাদশ শ্রেনীতে পড়াশুনা করে। বর্তমানে কলেজ বন্ধ থাকলেও প্রাইভেট পড়তে কলেজে প্রতিদিন আসা যাওয়া করতো। পথিমধ্যে প্রায় শাওন তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো এবং কুপ্রস্তাব দিত। বিষয়টি পরিবারকে জানালে তারা শাওনের পরিবারকে অবগত করে। এরপর থেকে শাওন আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ১৫ ফেব্রুয়ারী সকাল ৯টার দিকে কলেজে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সাড়ে নয়টার দিকে কলেজের গেটের কাছে পৌছামাত্র আগে থেকে ওঁত পেতে থাকা শাওন সহ অজ্ঞাত আরো ৩-৪ জন একটি মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে ফরিদপুরের দিকে রওয়ানা করে।

তিনি আরো জানান, এ ঘটনার পর সর্বত্র মেয়েকে উদ্ধারের চেষ্টা চালায়। শেষ পর্যন্ত ব্যার্থ হলে গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) রাতে বাধ্য হয়ে শাওন খান সহ অজ্ঞাত আরো ৩-৪ জনকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন।

সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, আশা করি দ্রুত সময়ের মধ্যে অপহরণকারীকে গ্রেপ্তার করাসহ অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg